নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ:
পরিবেশ সচেতনতা বাড়াতে চাকদহের যুবকদের অভিনব উদ্যোগ,নিত্যদিন বেড়ে চলা প্লাস্টিকের ব্যবহারের ফলে ক্ষতি হচ্ছে পরিবেশের। পরিবেশবিদরা ইতিমধ্যেই সতর্ক করেছে যে যথেচ্ছ পরিমাণ প্লাস্টিক ব্যবহার কমাতে না পারলে আগামী দিনে ভয়াবহ বিপদ অপেক্ষা করছে মানুষের জন্য। আর মানুষকে সচেতন করতে এক অভিনব উদ্যোগ নিল চাকদহের চারজন যুবক। সাইকেলে চেপে সুদূর পুরুলিয়ায় ৬০০ কিলোমিটারের যাত্রাপথের উদ্দেশ্যে রওনা দিলেন তারা। তাদের মূলত দুটি উদ্দেশ্য যথেচ্ছ পরিমাণ মোটরসাইকেল ব্যবহার কমানো কারণ মোটরসাইকেলের ব্যবহারের ফলে প্রায় সই প্রাণ হারাচ্ছে তরুণেরা। আর যেভাবে চারপাশে প্লাস্টিকের ব্যবহার বেড়ে চলেছে সেই ব্যবহার যাতে মানুষ কিছুটা কমায় সেই কারণেই তাদের এই সাইকেলে চেপে সুদূর যাত্রাপথের উদ্যোগ। সারা বছর এই যুবকেরা ছোটখাটো দূর করে থাকেন সাইকেলে চেপে। মূলত মানুষকে সচেতন করে তুলতেই তাদের এই উদ্যোগ।

