মলয় দে নদীয়া :-আজ বিশ্ব পরিবেশ দিবস। অসচেতনতার ফলেই হোক কিংবা ব্যস্ত জীবনের তাড়া, জনবহুল এলাকাতে তাদেরই ফেলে দেওয়া পরিত্যক্ত আবর্জনার স্তূপে পরিণত হয়। অথচ যাঁরা সকালে ঘুম থেকে উঠেই পরিবেশকে পরিচ্ছন্ন দেখার উপযোগী করে তোলে এবং বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে জনজীবন কে রক্ষা করে, সেই ঝাড়ুদার বা সাফাই কর্মীদের নিজের অফিসে আমন্ত্রণ জানিয়ে শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী আজ সংবর্ধিত করেন।
এ ব্যাপারে শান্তিপুরের সামাজিক সংগঠন নবজাগরণ। এ বিষয়ে বিধায়ক কে তাদের সন্ধান এবং আমন্ত্রণ জানানোর কাজে সহযোগিতা করে।
বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী এই প্রসঙ্গে বলেন, আজ থেকে বহু বছর আগে কবি সত্যেন্দ্রনাথ দত্তের কলমে প্রকাশিত হয়েছিলো। যা আমরা অনুভব করে থাকি প্রতিমুহূর্তে প্রতি পদে পদে, তাই আজকে এই সুস্থ পরিবেশ গড়ে তোলার দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার শুভক্ষণে তাদের সম্মান জানিয়ে আশীর্বাদ নিয়ে দিন শুরু করার ব্যবস্থা।
এদিনের এই সংবর্ধনায় শান্তিপুরের বিভিন্ন প্রান্তের আমন্ত্রিত ঝাড়ুদার এবং সাফাই কর্মীদের মেডেল, মানপত্র , পুষ্প স্তবক দিয়ে সংবর্ধিত করিয়ে মিষ্টিমুখ করানো হয়।

