পবিত্র রমজান মাস শুরু হতেই অগ্নিমূল্য বাজার দর।

পবিত্র রমজান মাস শুরু হতেই অগ্নিমূল্য বাজার দর। এক রাত গড়াতেই উলট পালট নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। ফলমূল থেকে সবজি বাজার আকাশ ছোঁয়া দামের জেরে শুক্রবার সকাল থেকেই কার্যত নাজেহাল হতে হচ্ছে মুসলিম ধর্মপ্রাণ মানুষদের। মালদা শহরের রথবাড়ি সবজি বাজার থেকে শুরু করে চিত্তরঞ্জন মার্কেট, বিচিত্রা মার্কেট সর্বত্র একই অবস্থা‌‌। রোজাদারদের বক্তব্য যে লেবু ১০ টাকায় চারটি পাওয়া যেত তা আজ থেকে তা দুটি পাওয়া যাচ্ছে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতেই শসা ৩০ টাকা কিলো দর ছিল শুক্রবার সকালে তা ৬০ টাকা কিলো, তার পাশাপাশি আঙ্গুর ৫০ টাকা থেকে ১০০ টাকা কিলো হয়ে দাঁড়িয়েছে। রমজান মাস শুরু হতেই দাম বেড়েছে বলে অভিমত রোজাদারদের।