পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির

 

গত বুধবার খড়গ্রাম থানার অন্তর্গত হাটপাড়া এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়, যার জেরে গুরুতর জখম হন বছর 26এর এক মোটর সাইকেল আরোহী হাসিকুল সেখ, তাকে চিকিৎসার জন্য জেলার সমস্ত বড় বড় হাসপাতাল থেকে শুরু করে কলকাতা পর্যন্ত নিয়ে যাওয়া হয় তবে কলকাতার চিকিৎসকেরা জানিয়ে দেন রোগী খুব গুরুতর বাচার কোন সম্ভাবনা নেই, যার জন্য রোগীর পরিজন রোগীকে কোলকাতা থেকে বাড়ি নিয়ে আসে আর বাড়ি নিয়ে আসার পথে মৃত্যু হয় হাসিকুল সেখ নামের ওই ব্যক্তির। মৃত্যু হবার পর পরিবারের লোকেরা মৃতদেহ খড়গ্রাম থানায় নিয়ে গেলে খড়গ্রাম থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।