নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
পথ আটকে চলছে তোলাবাজি, লাঠি হাতে তোলা আদায় মহিলাদের।লরি আটকে দেদারে চলছে তোলা আদায়। লাঠি হাতে গাড়ি থামাচ্ছেন এলাকার আদিবাসী মহিলারা। এমনই ঘটনা দেখতে পাওয়া গেল ঝাড়খন্ড লাগোয়া রামপুরহাটের বারো বেসিয়াঅঞ্চলে। এই অঞ্চলের আদিবাসী মহিলারা বিকল্প পেশা হিসেবে তোলাবাজি কে বেছে নিয়েছেন। আগে এলাকার পাথরের কলে কাজ করতেন ওই মহিলারা কিন্তু অত্যাধুনিক সমস্ত যন্ত্রপাতি চলে আসায় কাজ হারিয়েছেন এলাকার বাসিন্দারা তাই বাধ্য হয়েই বিকল্প জীবিকার সন্ধানে লাঠি হাতে পথে নেমেছেন তারা। শুধু তাই নয় তাদের দাবি মত তোলা দিতে হয় লরিচালকদের আর লাঠির সামনে ভয়ে গাড়ির চালকরা সেই তোলা দিতে বাধ্য হয়। এবছর অনাবৃষ্টির ফলে ধান চাষীদের অনেকটাই লোকসান হয়েছে যার ফলে হাতে কোন কাজ না থাকায় তোরা আদায়ের পথকেই বেছে নিয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের কাজও বন্ধ তাই বাধ্য হয়ে তারা এভাবেই টাকা আদায়ের পথ বেছে নিয়েছেন।

