মৌমিতা দেবনাথ,
পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ
আবারো পড়ুয়াদের বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে উঠলো বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ। সেমিস্টারের রেজাল্ট বিভ্রাটে উত্তাল হয়ে উঠলো গোটা কলেজ চত্বর। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারে রেজাল্টের বিভ্রাট থাকার অভিযোগে বিক্ষোভে নামলো কলেজের পড়ুয়ারা। জানা গেছে বাঁকুড়া বিষ্ণুপুরে সরকারি কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ রাজ্যের টেকনিক্যাল এডুকেশন কাউন্সিলের অন্তর্গত। ২০২২ সালের নভেম্বর মাসে কলেজের দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষা হয়। সম্প্রতি পয়লা মার্চ প্রকাশিত হয় পরীক্ষার রেজাল্ট। কলেজের ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশের পর দেখতে পাওয়া যায় একটি বড় অংশের ছাত্রছাত্রীকে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হয়েছে এবং ছাত্ররা চাইলেও নাকি তাদের উত্তরপত্র রিভিউ করতে পারছে না। এই কারণে বিক্ষোভ করে কাউন্সিলের উপর ক্ষোভ উগড়ে দিলেন পড়ুয়ারা। বিক্ষোভে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় গোটা কলেজ চত্বরজুড়ে।

