পঞ্চায়েতের তৎপরতায় উঠল বেড়া, মিটলো গ্রাম্য দ্বন্দ্ব
মলয় দে নদীয়া :- খেলার মাঠে বাঙাল ঘটির লড়াই দেখে আমরা অভ্যস্ত , তবে তার বাইরেও ঠান্ডা লড়াই যে চলে তা আজকের এই ঘটনাটির মতো দু একটা নিরবিচ্ছিন্ন ঘটনা দেখলে বোঝা যায়। নদীয়ার শান্তিপুর নতুন আলুইপাড়ায়, কীর্তন এবং দুর্গাপূজো নিয়ে একই পাড়ারমধ্যে কয়েকটি পরিবারের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। নদীয়ার শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতের অন্তর্গত নতুন আলুইপাড়া গ্রামে, বহু বছর আগে পূর্ববঙ্গ থেকে আসা পরিবার এবং এদেশীয় বেশ কিছু পরিবারে একত্রে বসবাস বহুদিনের। বহুদিন আগে এদেশে আসলেও পূর্ববঙ্গীয় নামে ঐ কয়েকটি পরিবার সম্প্রতি দাবি করে বিখ্যাত কীর্তনের কমিটিতে তাদের নাম রাখা হয়নি । আসন্ন দূর্গা পুজোতেও, সেই আশঙ্কায় তাদের ঘর গোছাচ্ছেন তারা, সিদ্ধান্ত নিচ্ছিলেন আলাদা ভাবে দুর্গাপুজো করার। আর সে কথাই জানতে পেরে সরকারি রাস্তার পাশে গাছের ডাল পালা দিয়ে আটকে দিলেন স্থানীয় বাসিন্দাদের কিছু যুবক।
যদিও তারা এ ব্যাপারে অস্বীকার করে বলেন, কে বা কারা রাতের অন্ধকারে বেড়া দিয়েছেন তা আমরা জানি না, তবে দীর্ঘদিন যাবত এখানে আমাদের বসবাস হলেও নানান কটুক্তি শুনতে হয় ওই তরফ থেকে।
তবে ৩-৪ দিন যাবত এই বেড়া দেওয়ার ফলে যাতায়াতের অসুবিধা সকলের। গ্রামের পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত প্রধান এবং অন্যান্য স্থানীয় প্রশাসনের নেতৃত্ব আজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দু পক্ষের উপস্থিতিতে সালিশি সভার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে বলেই দাবি করেছেন স্থানীয় প্রশাসন।

