পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনে বোমাবাজি

পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনে বোমাবাজি
দফাই দফায় একের পর এক বোমাবাজি। গতকাল ছিল খেজুরি 2 নং ব্লকে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন। সকাল থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া চললেও বেলা গড়াতেই পরিস্থিতি হয়ে উঠতে থাকে উত্তপ্ত।মুড়িমড়কির মতো বোমা পড়তে থাকে। খেজুরি ২ নম্বর ব্লক বিডিও অফিসের খোলা ছাদের ওপর থেকে বোমার ধোঁয়া উঠতে দেখা যায়।তৃণমূল এবং বিজেপি উভয়পক্ষ উভয়ের দিকে অভিযোগের আঙুল তুলছে। বিডিও অফিস চত্বরে ঢুকে পড়েছে বিজেপি কর্মী সমর্থকরা। তাঁরাই এলাকায় বোমাবাজি করেছে। অপরদিকে তৃণমূলের তরফে বিজেপির দিকে অভিযোগ করা হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে দেখে প্রশাসনের তরফে নির্বাচন প্রক্রিয়া বন্ধ রাখা হয়। বোমাবাজিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।