পঞ্চায়েত ভোটের আগে শাসকদলের দলীয় কার্যালয়ের পাশে বোমাবাজির অভিযোগ

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
পঞ্চায়েত ভোটের আগে শাসকদলের দলীয় কার্যালয়ের পাশে বোমাবাজির অভিযোগ
ফের একবার বোমা বিস্ফোরণে কেঁপে উঠল টিটাগর। আর এবার শাসকদলের দলীয় কার্যালয়ের পাশেই বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বোমা বিস্ফোরণের মতো ঘটনা টিটাগরে একের পর এক জায়গায় ঘটে এসেছে। আর এবার দলীয় কার্যালয়। এরপর ঘটনার সাথে পৌঁছে টিটাগর থানার পুলিশ। ঘটনায় টিটাগরের প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী জানান যে ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে যারা সত্যিই এই বোমাবাজি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও টিটাগরে একাধিকবার বোমা বিস্ফোরণের মত ঘটনা ঘটেছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।