নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
ভোটের আগে রানাঘাটে খাস জমি পরিদর্শনে আসলেন ভুমি দপ্তরের আধিকারিকরা।কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সম্প্রদায়ের জন্য কি ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন। এবার নদীয়া জেলার রানাঘাটে ১ নং আনুলিয়া ব্লকে সেই খাস জমি পাট্টা পরিদর্শনে এলেন ভূমি দপ্তরের আধিকারিকরা। এদিন তারা বাড়ি বাড়ি গিয়ে ভূমি পরিদর্শন করলেন এবং সেই রিপোর্ট পেশ করলেন। আধিকারিকরা জানালেন যে যত দ্রুত সম্ভব সেই সব জমি মূল মালিকের হাতে পাট্টা তুলে দেবেন তারা। আনুলিয়া ব্লকের বেশিরভাগ মানুষই দিন আনে দিন খায় কোন রকমে পেট চলে তাদের। তাই মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তে এলাকার গরিব মানুষেরা স্বভাবতই ভীষণ খুশি।

