মৌমিতা দেবনাথ
দোরগোড়ায় কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন। আদালতের সুপারিশ মত আজ রাজ্যে পৌঁছালো কেন্দ্রীয় বাহিনী। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র নতুন বাংলা নিউজের পর্দায়। সিউড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ভোটের আগে পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী। তারা রুটমার্চ শুরু করেছে এবং শুরু হয়েছে এরিয়া ডমিনেশনের কাজ। সাথে রয়েছেন রাজ্য পুলিশের আধিকারিকরা তারা এরিয়া পরিচিতি করানোর কাজ করছেন। মূলত পঞ্চায়েত নির্বাচনে যাতে পরিস্থিতি কোনভাবেই নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়। সে কারণে আজ থেকেই, এরিয়া ডমিনেশনের কাজ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। উল্লেখ্য আগামী ৮ই জুলাই এক দফায় রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে। আদালত এবং কমিশনের বহু আইনি লড়াইয়ের পর অবশেষে আজ থেকেই রাজ্যে জেলায় জেলায় পৌঁছচ্ছে কেন্দ্রীয় বাহিনী।

