পঞ্চায়েত ভোটের আগে ফের উদ্ধার ৫ টি পিস্তল ও কার্তুজ , গ্রেফতার এক অভিযুক্ত

মৌমিতা দেবনাথ
পঞ্চায়েত ভোটের আগে ফের উদ্ধার ৫ টি পিস্তল ও কার্তুজ , গ্রেফতার এক অভিযুক্ত
সামনেই পঞ্চায়েত নির্বাচন আর তার আগে মুর্শিদাবাদে ভরতপুরে আন্ত জেলা অস্ত্র পাচারকারী এক ব্যক্তিকে গ্রেফতার করলো মারগ্রাম থানার পুলিশ। জানা গেছে ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে পাঁচটি পিস্তল সহ কার্তুজ। কয়েকদিন আগেই আরো এক ব্যক্তি কে অস্ত্রসহ গ্রেফতার করে রামপুরহাট থানার পুলিশ । রামপুরহাট পুলিশ আধিকারিক তদন্ত অভিযানে জানতে পারে যে মারগ্রাম থানার অন্তর্গত এলাকা থেকে ফের অস্ত্র পাচার হবে। এরপরে তিনি বিষয়টি মারগ্রাম থানার পুলিশের কাছে জানান। খবর পাওয়া মাত্রই তদন্ত অভিযান শুরু করে মারগ্রাম থানার পুলিশ। সীমান্ত এলাকা থেকে এরপর এক ব্যক্তিকে পাঁচটি পিস্তল ও কার্তুজ সহ আটক করে মারগ্রাম থানার পুলিশ। ধৃতকে রামপুরহাট মহাকুমা আদালতে তোলা হয়েছে। তবে ভোটের আগে যেভাবে রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় অস্ত্র উদ্ধার হচ্ছে তাতে সাধারণ মানুষের আতঙ্ক বাড়ছে।