নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
পঞ্চায়েত ভোটের আগে ফের উদ্ধার ২০ থেকে ৩০ টি তাজা বোমা।
রাজ্যের বিভিন্ন জায়গায় ভোটের আগে উদ্ধার হচ্ছে তাজা বোমা। আর এবার ফের একবার কুড়ি থেকে ত্রিশটি তাজা বোমা উদ্ধার হল হাওড়া জেলার আমতার দক্ষিণ হরিশপুর এলাকা থেকে। স্থানীয় বাসিন্দারা জানায় যে এদিন সকালে মাঠে কাজে গিয়েছিল এলাকার কিছু বাসিন্দা। আর তখনই একটি বোমা বোঝায় ব্যাগ দেখতে পায় তারা। তড়িঘড়ি পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়। এরপর ঘটনাস্থলে পৌঁছায় আমতা থানার পুলিশ এবং সিআইডি বোম স্কোয়াড টিম। কিন্তু গতকাল সন্ধ্যে হয়ে যাওয়ায় আজ সকালে সেই বোমা গুলো নিষ্ক্রিয় করেও সিআইডি বোম স্কোয়ার্ড টিম। কিন্তু ব্যাগ ভর্তি কুড়ি থেকে ত্রিশ টি তাজা বোমা কে বা কারা মাঠের মধ্যে রেখে গেল সে বিষয়ে তদন্ত শুরু করেছে আমতা থানার পুলিশ। ঘটনায় বেশ আতঙ্কে এলাকাবাসী

