নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল ছেড়ে বাম শিবিরে যোগদান করল ৫০ টি পরিবার।
আসন্ন পঞ্চায়েত নির্বাচন আর তার আগেই বেশ বড়সড় ধাক্কার মুখে পড়ল শাসক দল। নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ ঘাসফুল ছেড়ে বাম শিবিরে যোগদান করল প্রায় ৫০ টি পরিবার।বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে পারে। আর তার আগে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দল। বাদ যাচ্ছে না কেউই। শাসক দল থেকে শুরু করে সব দলই এখন ব্যস্ত জনসংযোগ বাড়াতে। নিজেদের মতো করে প্রচার শুরু করে দিয়েছেন সবাই। নামখানা ব্লকের বামেদের পার্টি অফিসে আয়োজন করা হয়েছিল এই যোগদান শিবির। তবে ঠিক পঞ্চায়েত নির্বাচনের আগেই এই দল বদলে যে বেশ বড়সড় ধাক্কার মুখে পড়তে চলেছে শাসক শিবির তা বলাই বাহুল্য।

