মৌমিতা দেবনাথ
আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপর এই পঞ্চায়েত ভোট আর ভোটের প্রাক্কালে গ্রেফতার দিনহাটায় বিজেপির জেলা পরিষদের প্রার্থী তরুণকান্ত বর্মন। জানা গেছে, পুরনো একটি মামলা হাজিরা না দেওয়ায় দিনহাটা ২ নং ব্লকের বিজেপির জেলা পরিষদের প্রার্থী তরনীকান্ত বর্মনকে গ্রেফতার করল পুলিশ।তরনীকান্ত বর্মন ২০১৩-২০১৮ সাল পর্যন্ত কোচবিহার জেলাপরিষদ এর তৃণমূলের সদস্য ছিলেন। বর্তমানে দিনহাটা -২ নং পঞ্চায়েত সমিতির বিদায়ী সদস্য৷ কিছুদিন আগেই তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন এবং জেলাপরিষদের ২৬ নং আসনে মনোনয়ন জমা দেন। পঞ্চায়েত ভোট উপলক্ষে জোর কদমে প্রচার চালাচ্ছিলেন তিনি । ঠিক এর মাঝেই বুধবার তাকে গ্রেফতার করে পুলিশ। যদিও এর কঠোর সমালোচনা করেছে গেরুয়া শিবির।

