পঞ্চায়েত ভোটের আগে অস্ত্র উদ্ধার ভীমপুরে

মলয় দে নদীয়া :- পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে চড়ুই ডিপির ডিগ্রিতে কুমার দাসের (৩৫) বাড়িতে হানা দেয় । পুলিশের তল্লাশিতে অভিযুক্ত কুমার দাসের বাড়ির উঠানের মাটি খুঁড়ে উদ্ধার হয় একটি ৭এমএম পিস্তল সহ দশ রাউন্ড কার্তুজ। ভীমপুর থানার ওসি তমাল তরু সরকার রাত্রিবেলায় বিশেষ অভিযান চালিয়ে এই আগ্নেয়াস্ত্র ও কার্তুয উদ্ধার করে । পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত কেউ গ্রেফতার করা হয়েছে । পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে জানার চেষ্টা করছে এই অস্ত্র কোথা থেকে আনা হয়েছিল । কি কাজে ব্যবহার করার জন্য আনা হয়েছিল । পাশাপাশি পুলিশ আরো জানার চেষ্টা করছে এই অস্ত্রের কারবারের সাথে কারা কারা যুক্ত । পঞ্চায়েত ভোটের আগে অস্ত্র উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চলও ছড়িয়েছে। পুলিশের এই অস্ত্র উদ্ধার করাকে এলাকার বুদ্ধিজীবীরা সাধুবাদ জানিয়েছেন ।ধৃতকে আজ কৃষ্ননগর জেলা দায়রা জজ আদালতে তোলা হয়।