পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের প্রতিবাদে কলেজ স্কোয়ারে বিজেপির প্রতিবাদ মিছিল

মৌমিতা দেবনাথ
পঞ্চায়েত ভোটে লাগামহীন সন্ত্রাসের প্রতিবাদে আজ মহানগরীর রাজপথে প্রতিবাদ মিছিল বিজেপির। আজ কলেজ স্কয়ারে বিজেপির প্রতিবাদ মিছিলে শামিল শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার সহ অসংখ্য বিজেপি কর্মী সমর্থকেরা। যদিও আগেই কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে যে এই মিছিলের কোনরকম অনুমতি দেওয়া হয়নি। এদিকে শুক্রবার, ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের সমাবেশ। শহর জুড়ে তার প্রস্তুতিও শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল। যদিও একুশে জুলাইকে নিয়ে দিলীপ ঘোষ কটাক্ষ করতে ছাড়েন নি আজ প্রতিবাদ মিছিলের সভা মঞ্চ থেকেই তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেন যে সারা বছর লোককে মেরে শহীদ করা হয় আর একুশে জুলাই শহীদ দিবস পালন করছে। আজকের মিছিলের পুরোভাগে নেতৃত্ব দিয়েছে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব গন