আগামীকাল পঞ্চায়েতের বোর্ড গঠন আর তার ঠিক আগের দিন নদীয়ার রানাঘাটের হবিবপুরে গ্রেফতার করা হয়েছে নির্দল প্রার্থী তথা হবিবপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান গোপাল ঘোষকে। আজ তার বাড়ির জড়ো হয়ে ঘটনার তীব্র প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু আচমকা কেন তাকে গ্রেফতার করা হলো। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। গতকাল তিনি কলকাতা থেকে গাড়ি করে ফিরছিলেন ঠিক সেই সময় তাকে রানাঘাটে আটকে দেওয়া হয় আর এর পরই পুলিশ তাকে থানায় নিয়ে যান বলে স্থানীয়দের অভিযোগ। তাদের আরোও অভিযোগ পঞ্চায়েত ভোটের সময় তৃণমূলের গুন্ডাবাহিনী এসে গ্রামে হুমকি দেয়। তাদের আশঙ্কা ছিল যে তারা হয়তো ভোট দিতেও যেতে পারবেন না। কিন্তু তারপরেও গোপাল ঘোষ ভোটে জেতেন। বাসিন্দাদের দাবি যদি গোপাল ঘোষকে থানা থেকে না ছাড়া হয় তাহলে তারা রাস্তা অবরোধ করে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।

