পঞ্চায়েত প্রধানের জমিতে রমরমিয়ে চলছে গাঁজা চাষ, অভিযোগ অস্বীকার প্রধানের

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
পঞ্চায়েত প্রধানের জমিতে রমরমিয়ে চলছে গাঁজা চাষ, অভিযোগ অস্বীকার প্রধানের
পঞ্চায়েত প্রধানের নিজস্ব জমিতে চলছে গাঁজা চাষ। অভিযোগ তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বনগাঁ ব্লকের দিঘারি গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েত প্রধান অচিন্ত্য সরকারের জমিতে গাজা চাষ করা হয়।স্থানীয়রা যাতে দেখতে না পারে সে কারণে সেই চাষের জায়গা কালো ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ ওই জমিতে দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করা হচ্ছে। শুধু তাই নয় স্থানীয়দের যাতে সন্দেহ না হয় সেজন্য চাষের জমিতে কালো ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।এ বিষয়ে গ্রামবাসীরা বাগদার এসডিপিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ উঠে এসেছে। অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত প্রদানের সাফাই যে গ্রামবাসীরা মিথ্যে অভিযোগ করছেন তার বিরুদ্ধে চাষের জমিতে ধান চাষ করা হচ্ছে গাঁজা চাষ নয়। কিন্তু প্রশাসনের নজর এড়িয়ে কি করে পঞ্চায়েত প্রধান গাঁজা চাষ করছেন পুকুরে তার প্রশ্ন তুলছেন অনেকে।