মালদা: পঞ্চায়েত নির্বাচনের আগে শাসকদল তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। ইংলিশ বাজার ব্লকের কোতুয়ালি অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০ জন যোগদান করল বিজেপিতে। সোমবার রাত্রে কোতুয়ালি বিজেপি কার্যালয়ে আয়োজন করা হয়েছিল এই যোগদান অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক সভাপতি পার্থসারথি ঘোষ, সাধারণ সম্পাদক গৌড় চন্দ্র মন্ডল সহ অন্যান্যরা।

