পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর বাথরুমের নগ্ন ছবি মোবাইলে ক্যামেরাবন্দি করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করলো মালদা থানার পুলিশ। ধৃত যুবক ওই বাড়ির ভাড়াটিয়া বলে জানিয়েছে পুলিশ। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ী রবীন্দ্রপল্লী এলাকায়। এই ঘটনার বিষয়টি নিয়ে ওই ছাত্রীর মা পুলিশে অভিযুক্ত যুবক কার্তিক রাজবংশীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। রাতেই অভিযোগ পেয়ে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে সোমবার মালদা আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই যুবকের মোবাইল থেকে আরও বেশ কিছু অচেনা মহিলাদের অপ্রীতিকর ছবিও পাওয়া গিয়েছে। যদিও আদালতে যাওয়ার পথে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে ধৃত ওই যুবক কার্তিক রাজবংশী।

