নৌকায় অভিনব জামাইষষ্ঠী পালন

না বাড়িতে বা কোন রেস্টুরেন্টে নয় এবার নৌকায় বসে জামাইকে বরণ করে অভিনব জামাইষষ্ঠী পালন করলেন শাশুড়ি। গতকাল ছিল জামাই ষষ্ঠী আর আদরের জামাইয়ের আপ্যায়নে কোনরকম কমতি রাখেনা শাশুড়ি মায়েরা। আদরের জামাইকে পঞ্চ ব্যঞ্জন রেধে খাওয়ানোর রীতি প্রচলিত আছে এ দিন। কিন্তু এবার বাঁকুড়ার বিষ্ণুপুরে দেখা গেলো এক অভিনব জামাইষষ্ঠী উদযাপন। এদিন বিষ্ণুপুরের দুই শ্বাশুড়ি তাদের দুই জামাইকে নিয়ে জয়পুরের সমুদ্রবাঁধের জলে নৌকায় করে জামাইদের বরন করলেন।এরপর চন্দনের ফোঁটা, দুর্বা দিয়ে আশীর্বাদ, উত্থন থালা দিয়ে বরন আর মিষ্টি মুখ করিয়ে নৌকায় চড়ে চলল জামাইষষ্ঠী উদযাপন।