নৈহাটিতে নিজের ঘর থেকে উদ্ধার এক বৃদ্ধার মৃতদেহ

মৌমিতা দেবনাথ,
নৈহাটিতে নিজের ঘর থেকে উদ্ধার এক বৃদ্ধার মৃতদেহ
নৈহাটিতে নিজের ঘর থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। জানা গেছে মৃত ওই বৃদ্ধার নাম শিখা দে এবং তার বয়স ৬৫ বছর। তার একমাত্র ছেলে কর্মসূত্রে থাকতো উড়িষ্যাতে এবং মৃত ওই বৃদ্ধার ভাই জানায়, দীর্ঘদিন যাবত তিনি অসুস্থ ছিলেন। ডাক্তার বলেছিল হসপিটালে ভর্তি হবার জন্য কিন্তু তিনি হননি। অবশেষে এদিন সকালে দীর্ঘক্ষন দরজা না খোলায় প্রতিবেশী এবং মৃত ওই বৃদ্ধার ভাই এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পায় বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে ওই বৃদ্ধা। এটি কি স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোন রহস্য ঘটনার তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ।