মৌমিতা দেবনাথ,
নৈহাটিতে তৃণমূল ও বিজেপির সংঘর্ষে আহত একাধিক
পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল ও বিজেপির সংঘর্ষে ফের উত্তপ্ত নৈহাটি। এদিন সন্ধ্যা নাগাদ বিজেপি কর্মী সৌমেন সরকারকে বেধড়ক মারধরের অভিযোগ আরেক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। শুধু মারধরই নয় অভিযোগ একটি গাড়ি ভাঙচুরেরও। ঘটনায় গুরুতর আহত বিজেপি কর্মীকে প্রথমে নৈহাটি স্টেট জেনারেল এবং পরে কল্যাণী জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুই পক্ষের সংঘর্ষে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে নৈহাটি। এই সংঘর্ষে আহত হয়েছেন পাঁচ জন। একে অপরের বিরুদ্ধে নৈহাটি থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি তবে পরিস্থিতি উত্তপ্ত থাকায় এলাকায় চলছে পুলিশি নজরদারি ।

