মালদা: নেশার ঠেকে দুষ্কৃতীদের হাতে খুন হল এক মাদক কারবারী। বারকাত আলি নামে বছর ৪২শের ওই মাদক কারবারীকে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার বিকেলে এই ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়াল মালদার কালিয়াচক থানার জালালপুর অঞ্চলের গন্ধর্ব গ্রাম লাগোয়া আমবাগানে। এই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ দিয়ে। এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। এদিকে পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে আসে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

