নেই হাত পা, মুখ দিয়ে শিবের ছবি এঁকে চমকে দিল সকলকে

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,

নেই হাত পা, মুখ দিয়ে শিবের ছবি এঁকে চমকে দিল সকলকে,নেই হাত নেই পা কিন্তু তাতে কি কেবলমাত্র মুখ দিয়েই মহাদেবের অপূর্ব সুন্দর ছবি এঁকে সকলকে চমকে দিল ছোট্ট ছেলেটি। এমনই এক অসাধারণ ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে হাত-পা না থাকা অবস্থায় মুখ দিয়ে পেন্সিল ধরে সাদা কাগজে এক মনে মহাদেবের ছবি এঁকে চলেছে ছেলেটি। তার এই অসাধারণ প্রতিভা দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটি জনেরা। মেঝেতে একটি বোর্ডের ওপরে সাদা কাগজ আর পাশে একটি বাটিতে কালো রঙের কালি সেই বাটি থেকেই মুখে করে পেন্সিলটি ধরে কালিতে ডুবিয়ে সাদা কাগজের ওপর মুখ ঘুরিয়ে ঘুরিয়ে নিমেষেই এক অসাধারণ ছবি এঁকে ফেলল ছেলেটি। আর ছবিটি আঁকার পর তার মুখে অদ্ভুত এক সারল্যের হাসি। দেখুন অসাধারণ হৃদয় ছুঁয়ে যাওয়া সেই ভিডিওটি কত সুন্দর মুখ দিয়ে সে ছবি এঁকে চলেছে এক মনে। প্রতিভার কাছে যে শরীরী অক্ষমতা হার মেনে যায় তা এই ভিডিওটি আরো একবার প্রমাণ করে দিল।সোশ্যাল মিডিয়া প্রায়শই এরকম অনেক মর্মস্পর্শী ভিডিও ভাইরাল হয়। যা দেখে অনেক অনুপ্রেরণা পাওয়া যায়।