মৌমিতা দেবনাথ
ভরা মঞ্চে তখন উপস্থিত কুনাল ঘোষ মঞ্চে বক্তৃতা রাখছেন স্থানীয় তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি। কিন্তু আচমকা মঞ্চ ভেঙে পড়ে গেলেন কুনাল ঘোষ। নির্বাচনী প্রচারে গিয়ে পায়ে চোট পেলেন তিনি। ঘটনাটি ঘটেছে ভগবানপুরের এলাকার শংকরপুর স্কুল পারস্বস্থ্য ময়দানে। সামনে আসন্ন পঞ্চায়েত নির্বাচন আর সেই কারণে এই মুহূর্তে প্রচারকার্যে ব্যস্ত তিনি।তেমনই শুক্রবার ভগবানপুর অঞ্চলে তৃণমূলের তরফে একটি সভার আয়োজন করা হয়। আর সেখানেই যোগ দেন কুণাল। আর তিনি আসতেই ছোট মঞ্চে একাধিক নেতৃত্ব উঠে পড়ে বলে খবর। ছোট মঞ্চ অন্যদিকে বৃষ্টির ফলে মাটি ও ভিজে আর তার ওপর মঞ্চে একাধিক মানুষ জড়ো হওয়ায় মঞ্চ ভেঙে পড়ে।যদিও অন্যান্য তৃণমূল নেতারা সঙ্গে সঙ্গে কুণালকে সামলে নেন। তবে নতুন করে তাঁর পায়ে চোট লেগেছে বলে খবর। যদিও চোটকে উপেক্ষা করেই শেষ পর্যন্ত মাটিতে দাঁড়িয়ে বক্তব্য রাখেন কুনাল ঘোষ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন যে বর্ষার সময় মাটিতে মঞ্চের এক দিক বসে গেছে তার সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই।

