মলয় দে নদীয়া :-
সম্প্রতি এক মাস আগে রাজ্যে ১৪ টি পুরসভার মধ্যে নদীয়ার কৃষ্ণনগর এবং শান্তিপুর পৌরসভার নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তদন্তে এসেছিলেন। তিন প্রতিনিধির দল শান্তিপুর পৌরসভা থেকে বিভিন্ন তথ্য ও নথি সংগ্রহের পর রওনা দেন প্রায় চার ঘন্টা বাদে।
তখনই ওই প্রতিনিধি দল জানিয়ে গিয়েছিলেন এর পরবর্তী সময়ে প্রয়োজন হলে নথি সহ যেতে পারে নিজাম প্যালেসে। সেই মতন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান
সুব্রত ঘোষ সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন।
তিনি আজ আমাদের জানান, গতকাল সিবিআই থেকে তাকে ফোন করে কিছু নথি চেয়েছেন, এই মর্মে আজ শান্তিপুর পুরসভার প্রধান করণিক সহ এক সরকারি আধিকারিকদের এক প্রতিনিধি দল পৌঁছাচ্ছে। এ প্রসঙ্গে চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান, বিগত দিনের চেয়ারম্যান বা বর্তমান পূর্ববর্তী অত্যন্ত সততার সাথে পুরসভা পরিচালনা করেছিলেন। তারপরেও আইনি নির্দেশে সি বি আই এর তিন প্রতিনিধি দলকে, তাদের চাহিদা অনুযায়ী সকল তথ্য এবং কাগজপত্র দিয়ে সহযোগিতা করা হয়েছে। অন্যদিকে তাদের যে যে কাগজ দেওয়া হয়েছে তার সিজার লিস্টও তারা দিয়ে গিয়েছিলেন। আজ আবারো সহযোগিতা চেয়েছেন তারা, সেই মতো সহযোগিতা করা হচ্ছে।
তবে ২০১৪ সালে শান্তিপুর পৌরসভার ১৮টি শুন্য পদে নিয়োগের অনুমতি পায়, সেই মর্মে ২০১৮ সালে ওয়েনসিলের সংস্থা দ্বারা ওই পরীক্ষা হয়, তবে কোনো নিয়োগ করা হয়নি।

