নিয়োগ দুর্নীতি মামলায় দমকলমন্ত্রী সুজিত বসুকে তলব সিবিআইয়ের

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় এবার দমকল মন্ত্রী সুজিত বসুকে তলব করলো সিবিআই।৩১ অগাস্ট সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ধৃত অয়ন শীলের বাড়ি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ১৪টি পুরসভায় তল্লাশি চালায় সিবিআই। জানা গেছে,২০১৬ থেকে পুরসভায় নিয়োগে একাধিক দুর্নীতির তথ্য আসে সিবিআইয়ের হাতে। সেই সময় তৎকালীন উপ পুরো প্রধান ছিলেন সুজিত বসু। দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সিআরপিসি ১৬০ নম্বর ধারাতে নোটিস পাঠানো হয়েছে। তবে সুজিত বসুর তরফে এখনো পর্যন্ত এর কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।