প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষকে তলব করল ইডি। শুক্রবার তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষকে জেরার পর তার সম্পত্তির সূত্র ধরে সায়নী ঘোষের নাম উঠে এসেছে। তার সাথে আর্থিক লেনদেনের যোগ সূত্র পাওয়া গেছে বলে জানা যাচ্ছে। তাই এই সংক্রান্ত বিষয়ে আগামীকাল সিজিও কমপ্লেক্সে প্রশ্ন করা হতে পারে। উল্লেখ্য প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে বনি সেনগুপ্ত সহ একাধিক প্রভাবশালীকে তলব করা হয়েছে।জানা যাচ্ছে গোয়েন্দাদের হাতে এসেছে কুন্তল-সায়নীর বেশ কিছু চ্যাট। সেই চ্যাট সম্পর্কিত বিষয়ে সায়নিকে প্রশ্ন করা হতে পারে ।

