নিয়োগ দুর্নীতি মামলায় কৃষ্ণনগর পৌরসভায় সিবিআই

মৌমিতা দেবনাথ
শান্তিপুরের পর এবার কৃষ্ণনগর পৌরসভায় হানা দিল সিবিআই এর চার সদস্যের প্রতিনিধিদল। শান্তিপুর পৌরসভার পাশাপাশি আজ কৃষ্ণনগর পৌরসভাতেও চলবে তল্লাশি। নিয়োগ দুর্নীতি মামলায় উত্তাল রাজ্য রাজনীতি। জেল হেফাজতে শাসক দলের একের পর এক নেতা মন্ত্রীরা। জানা গেছে কুন্তল ঘোষ গ্রেফতারির পর তার কাছ থেকে পাওয়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে রাজ্যের বিভিন্ন পৌরসভায় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত আর সেই কারণেই আজ সকাল থেকে নদীয়ায় আপাতত দুটি পৌরসভায় চলছে সিবিআই এর তল্লাশি অভিযান। জানা গেছে রাজ্যের মোট ১৪ টি পৌরসভায় এই বিশেষ তল্লাশি অভিযান চলবে তার মধ্যে নদীয়ার রয়েছে আপাতত দুটি পৌরসভা, কৃষ্ণনগর এবং শান্তিপুর। দুটি পৌরসভায় তদন্ত চালিয়ে সিবিআই এর হাতে কোন কোন গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে সেটা আগামীদিনে স্পষ্ট হবে।