মলয় দে নদীয়া:- নারকেল পারতে গাছে উঠে গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হল এক যুবক। যুবকের অবস্থা অতি আশংকা জনক। ঘটনাটি নদীয়ার শান্তিপুরের মেলের মাঠ এলাকার। জানাযায় আহত যুবকের নাম বাপ্পা বিশ্বাস, বাড়ি শান্তিপুর বাইগাছি সেনপাড়ার ইটভাটার কাছে। সূত্রের খবর মেলের মাঠের বাসিন্দা নরোত্তম দাসের বাড়িতে চুক্তিবদ্ধভাবে ওই যুবক নারকেল গাছে ওঠে নারকেল পাড়তে, গাছের মাথায় ওঠার পরে হঠাৎই হাত ফস্কে সটাং নিচে পড়ে যায় এরপরেই গভীর আঘাত লাগে যুবকের। অচৈতন্য অবস্থায় ওই যুবককে নিয়ে আসা হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে, যদিও যুবকের অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা কল্যাণী জেএনএম হাসপাতালে স্থানান্তর করে। তবে খবর পেতেই হাসপাতালে ছুটে আসে যুবকের পরিবার, এরপর কান্নায় ভেঙে পড়ে যুবকের মা। তবে এই মর্মান্তিক দুর্ঘটনায় হতবাক যুবকের পরিবারসহ প্রতিবেশীরা।

