নামি সংস্থার মোড়কের আড়ালে ভেজাল নুনের কারবার , তদন্তে উদ্ধার ২০০০ প্যাকেট নুন

মৌমিতা দেবনাথ,
নামি সংস্থার মোড়কের আড়ালে ভেজাল নুনের কারবার , তদন্তে উদ্ধার ২০০০ প্যাকেট নুন
এবার নুনেও ভেজাল, নামি সংস্থার মোড়কের আড়ালে রমরমিয়ে চলছে ভেজাল নুনের কারবার। অবিকল নামি ব্রান্ডের প্যাকেটে করে চলছিল নিন্মমানের নুন বিক্রি। গোপন সূত্রে পুলিশের কাছে খবর পৌঁছতেই তদন্তে ২০০০ প্যাকেট নুন উদ্ধার করল পুলিশ।তদন্তকারী আধিকারিকরা বাঁকুড়ার একের পর এক গুদামে হানা দেয়। এরপরে প্রায় দুই হাজার প্যাকেট ভেজাল নুন উদ্ধার করে তারা।ঘটনাটি বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ময়রাপুকুর ও ঝাপড় মোড় এলাকায়। ইতিমধ্যেই বিষ্ণুপুর শহরের বিভিন্ন এলাকায় নকল নূনের কারবার বেড়েছে। ওই নুন প্রস্তুতকারী সংস্থা লক্ষ্য করে যে তাদের নাম ব্যবহার করে তার ভেতরে অতি নিম্নমানের নুন বিক্রি করা হচ্ছে। এরপরে বাঁকুড়া জেলা পুলিশের সহায়তায় তদন্তকারী সংস্থার আধিকারিকরা নুনের গুদামে হানা দিয়ে উদ্ধার করে বিপুল পরিমাণ ভেজাল নুন। যা দেখে রীতিমত চক্ষু চরক গাছ পুলিশেরও।