নাবালিকাকে অপহরণ এবং মদ্যপান করানোর অভিযোগে গ্রেফতার ২ যুবক
নাবালিকাকে অপহরণ ও মদ্যপান করানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুই যুবককে। ঘটনাটি ঘটেছে বাগদা থানা এলাকায়। নাবালিকার পরিবারের অভিযোগ স্থানীয় ঐ দুই যুবক তাদের নাবালিকা মেয়েকে জোরপূর্বক মোটরসাইকেলে নিয়ে যায় পাশের বাজারে। এরপর সেখান থেকে ঠান্ডা পানীয় খাওয়ায়। আরো অভিযোগ ওই ঠান্ডা পানিও খাবার পরেই নাবালিকা অচৈতন্য হয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয়রা ওই নাবালিকাকে মদ্যপ অবস্থায় একটি মাঠে পড়ে থাকতে দেখে তরী ঘড়ি বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় অবস্থা আশঙ্কা জনক হওয়ায় চিকিৎসকরা এর পর বনগাঁ মহাকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন। নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে দুই যুবককে গ্রেফতার করে বনগাঁ মহাকুমা আদালতে পাঠিয়েছে বাগদা থানার পুলিশ।

