নবদ্বীপে উদ্ধার এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ, ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়

মলয় দে নদীয়া:- নবদ্বীপ শহরে ফের উদ্ধার এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা।
জানা যায় এদিন নবদ্বীপ ধাম স্টেশনের সামনে আনুমানিক বেলা সারে বারোটা নাগাদ স্থানীয়রা দেখতে পায় এক মহিলা অচৈতন্য অবস্থায় পরে আছে, স্থানীয়রাই খবর দেয় এলাকার কাউন্সিলারের ছেলেকে, ঘটনাস্থলে এসে RPF এর সহায়তায় মহিলাকে নিয়ে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়, সেখানেই কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানায়।
যদিও এখনো পর্যন্ত মৃত মহিলার নাম, বয় বা কোন পরিচয় এখনো পাওয়া যায় নি।