নদীয়ার হরিণঘাটায় অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে টাকা খোয়া গেল ২ যুবকের

ফের অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে ব্যাংক একাউন্ট থেকে টাকা উধাও দুই যুবকের। নিত্যদিন খবরের শিরোনামে উঠে আসছে অনলাইনে আর্থিক প্রতারণার শিকার হচ্ছেন মানুষ। নিত্যদিন নতুন নতুন কৌশলে ব্যাংক একাউন্ট থেকে নিমেষে টাকা গায়েব করে দিচ্ছে হ্যাকাররা। সম্প্রতি বায়োমেট্রিক হ্যাক করে কোনরকম ওটিপি শেয়ার করা ছাড়াই ব্যাংকের একাউন্ট থেকে টাকা উধাও এর ঘটনা প্রকাশ্যে এসেছে। এবার ফের একবার অনলাইনে আর্থিক প্রতারণার শিকার হলেন নদীয়ার হরিণঘাটার ২ যুবক একজনের নাম সোহান রায় এবং অপরজন সবিনয় মিস্ত্রি। সোহান প্রথম বর্ষের ছাত্র স্টক মার্কেটে ইনভেস্ট করার সময় আর্থিক প্রতারণার ফাঁদে পড়ে তার একাউন্ট থেকে নিমেষে উধাও হয়ে গেছে টাকা। অপরজন সবিনয় মিস্ত্রি যিনি সুইগীতে ডেলিভারি বয়ের কাজ করে তার অভিযোগ সম্প্রতি তার একাউন্ট লক হয়ে যায় যে কারণে তিনি গুগল থেকে কাস্টমার কেয়ারের নাম্বার বার করে সেখানে ফোন করেন আর ফোন করতেই তাকে বলা হয় এনি ডেস্ক ডাউনলোড করতে স্বাভাবিকভাবেই তিনি ওই ব্যক্তির কথা বিশ্বাস করে এনি বেস্ট ডাউনলোড করেন আর এরপর ফোন থেকে তার যাবতীয় তথ্য পেয়ে যায় ওই প্রতারক পরের দিনই তার একাউন্ট থেকে উধাও হয়ে যায় ৮৯০ টাকা। বিষয়টি নিয়ে দুই যুবকই হরিণঘাটা থানার দ্বারস্থ হয়েছেন।
তারা এ বিষয়ে অভিযোগও দায়ের করেছেন এবং সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা বিষয়টি খতিয়ে দেখছেন।
প্রশাসন এবং ব্যাংকগুলি থেকে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে যে ব্যাংক একাউন্টে কোনরকম সমস্যা হয়েই দ্বিতীয় কোন ব্যক্তির সাথে তা আলোচনা না করে সরাসরি ব্যাংকে গিয়ে কথা বলুন এবং আধারের বায়োমেট্রিক লক করুন কারণ এই পদ্ধতিতেই সম্প্রতি হ্যাকাররা লুট করছে টাকা।