নদীয়ার শিমুরালিতে আয়োজিত হল সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদন,মৌমিতাদেবনাথ,
নদীয়ার শিমুরালিতে আয়োজিত হল সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি
নদীয়ার শিমুরালির শিল্পকলা কেন্দ্র আর্ট স্কুলে ট্রাফিক গার্ড ও পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত হলো সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন চাকদাহ থানার আইসি বিমান মৃধা, ট্রাফিক গার্ডের ওসি কুন্তল অধিকারী, চাকদহের বিডিও অতনু ঘোষ, শিমুরালি শিল্পকলা কেন্দ্রের কর্ণধার আচার্যরত্ন উপাধি প্রাপ্ত শিল্পী সমীর দাস সহ বিভিন্ন বিশিষ্টজনেরা। সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে এদিন পথ নিরাপত্তার বিষয়ে বাচ্চাদের সচেতন করা হলো। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি শুরু হয়েছে এবং পথ চলতি গাড়িচালক বা মোটরবাইক চালকদের হেলমেট পড়া এবং বিভিন্ন রকম পথ সচেতনতা অবলম্বন করা প্রয়োজন। সেই বিষয়ে উক্ত কর্মসূচিতে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে যোগদান করতে এসে চাকদহের বিডিও অতনু ঘোষ জানালেন যে ছোট থেকেই বাচ্চাদের পথ সচেতনতা বিষয়ে সচেতন করে তুলতে হবে। এছাড়াও এ দিন বিভিন্ন রকম অংকন প্রতিযোগিতা রাখা হয় বাচ্চাদের জন্য, যার পুরস্কার ও বিতরণ করা হয় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে।