মৌমিতা দেবনাথ,
নদীয়ার শিমুরালি এবং মদনপুর দুই পঞ্চায়েতের মধ্যবর্তী এলাকায় পানীয় জলের সমস্যায় ভুক্তভোগী এলাকাবাসী
আছে জলের কল কিন্তু তাতে নেই জল। যা নিয়ে দুর্ভোগে এলাকার মানুষ। বিগত প্রায় ৬ মাস ধরে জল নেই শিমুরালি জিপির চুয়াল্লিশ ও আটত্রিশ নম্বর এবং মদনপুর এক নম্বর জিপির নিউ কৌতুকপুর এই দুই মধ্যবর্তী এলাকায়। গ্রামের বাসিন্দারা জানালেন, এলাকায় গঙ্গার পরিশ্রুত পানীয় জল তো আসেই না উল্টে জলের টিউবয়েল গুলো ভাঙা সেগুলোও সারানো হয়নি। যা নিয়ে বেশ দুর্ভোগে এলাকার বাসিন্দারা। গতবছর আর্সেনিকমুক্ত জলের কল বানানো হয়েছিল কিন্তু সেই জলের কল এখন উল্টে পড়ে আছে। গ্রামের বাসিন্দাদের জল আনতে যেতে হয় দেড় কিমি রাস্তা পার হয়ে। এলাকার মহিলারা জানালেন যে কাকে বলে তারা সুরাহা পাবেন দুই পঞ্চায়েতের মধ্যবর্তী এলাকা হওয়ায় যাকেই বলা হয় তারাই বলে শিমুরালি জিপিকে বলুন ওটা আমাদের পঞ্চায়েত নয়। কি করে এই সমস্যার সুরাহা হবে সেই প্রশ্নই এখন বাসিন্দাদের মনে কবে তারা জল পাবে সেই আশায় দিন গুনছে এলাকার মানুষ।

