নদীয়ার শান্তিপুরের অরূপ তাঁতে ব্যবহৃত পরিত্যক্ত জিনিসপত্র দিয়েই বানিয়ে ফেললেন অপরূপ রথ

মলয় দে নদিয়া : পুরির থেকে জগন্নাথ কিনেছিলেন , আর রথযাত্রায় সেই মূলত সেই জগন্নাথ পুজোর উদ্দেশ্যেই তাঁতের জোয়া , কাঠ , ছোট বাটি , কাপড় , প্লাই কাঠ , লোহার শিক , ভেলভেট কাপড় , পুঁতি , চুমকি , থার্মো কল , পেরেক প্রভৃতি বস্তুর সরঞ্জামে কাঠের রথ নির্মাণ করলেন শান্তিপুর কুটির পাড়ার বাসিন্দা অরূপ বঙ্গ । ছোট থেকেই শিল্প কর্মের প্রতি রয়েছে তার গভীর টান । আগামী শুভ রথ যাত্রা র দিনে পুরি থেকে আনা জগন্নাথ , বলরাম এবং সুভদ্রা পূজিত হবেন এই রথে । বাড়িতে তার ছোট্ট সন্তানও মেতে উঠবে রথ পুজো এবং রথের টান নিয়ে— এমনটাই জানা গেলো কথোপকথন সুত্রে।