নদীয়ার শান্তিপুরে, হঠাৎই কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করায় ভোট কর্মীরা সিদ্ধান্ত নিলেন গণনা বন্ধের

মলয় দে নদীয়া:- নদীয়ার শান্তিপুর ব্লকের মোট 12 টি ঘরে ১৩ টি টেবিলে ভোট গণনার উপযুক্ত পরিবেশ এবং সমস্ত প্রস্তুতি ছিলো। শান্তিপুর থানা ফুলিয়া পুলিশ ফাঁড়ির সকল পুলিশ কর্মী , জেলা প্রশাসনের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকলেও কেন্দ্রীয় বাহিনীর পরিমাণ ছিল কম। এ অবস্থাতেও ভোট গননা, গণনা কর্মীদের ইচ্ছার বিরুদ্ধে করানো হচ্ছিলো বলে অভিযোগ। হঠাৎ কেন্দ্রীয় বাহিনীরা, চলে যেতে শুরু করে। কে বা কার নির্দেশে? এই সিদ্ধান্ত তা বলতে পারছেন না কেউ। সেনাবাহিনী চলে যাওয়ার কারণে ভোট কর্মীরা তাদের নিজেদের কাজকর্ম ছেড়ে, বেরিয়ে আসেন। তাদের তাদের সাফ কথা, কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়া তারা কিছুতেই গণনার কাজ করবেন না। পরিস্থিতি সামাল দিতে, সমষ্টি উন্নয়ন আধিকারিক মহকুমা শাসক এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখছেন। তবে দশটায় ভোট গ্রহণ শুরু হলেও এখন দেড় ঘন্টা অতিক্রান্ত হয়েও, শুরু হলো না শান্তিপুর ব্লকের দশটি পঞ্চায়েতের ভোট গণনার কাজ। অন্যদিকে বিরোধীরা উত্তাল হয়েছে এই নিয়ে , বাইরে যথেষ্ট উত্তেজনা করা পরিস্থিতি। ভেতরে কোনো ভোট কর্মী থাকতে চাইছেন না।