নদীয়ার শান্তিপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী নবম শ্রেণীর ছাত্র

মৌমিতা দেবনাথ,

নদীয়ার শান্তিপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী নবম শ্রেণীর ছাত্র
গলায় ফাঁস লাগিয়ে রহস্যময় মৃত্যু এক নাবালক স্কুল ছাত্রের। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরে। জানা গেছে মৃত ওই নাবালক শান্তিপুর বড়জিয়াপুর হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র। এদিন সকালে তার বাবা সুভাষ সরকার প্যান্ডেলের কাজে বাইরে বেরিয়ে যান এবং মা রান্নার কাজে ব্যস্ত থাকে সকাল সাড়ে নটার সময় খেতে ডাকলে দরজা খুলে দেখতে পায় ঝুলন্ত অবস্থায় তাদের ছেলের মৃতদেহ। ওই ছাত্রের বন্ধুরা জানায় যে আগের দিন রাত বারোটা পর্যন্ত বন্ধুদের সাথে সময় কাটায় এবং তারপর বাড়ি ফিরে আসে গত কয়েকদিন ধরেই এলাকার একটি মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল এবং ওই মেয়ের পরিবারের লোকজন মাঝেমধ্যেই তাকে হুমকি দিত যা নিয়ে সরস্বতী পুজোর দিন বেশ মন খারাপ ছিল ছাত্র তবে এই বিষয়ে নাবালকই ছাত্রের বাবা কিছুই জানতেন না। তবে কি প্রেমের প্রত্যাখ্যানের জেরে এই আত্মহত্যা নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোন রহস্য মৃত্যু ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।