ক্ষ্যাপা সারের তাণ্ডবে রীতিমতো নাজেহাল গোটা এলাকার মানুষ। দীর্ঘদিন যাবত নদীয়ার শান্তিপুর গবারচর এলাকায় একটি ক্ষ্যাপা শার তান্ডব চালাচ্ছিল আর এদিন পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ কারণ সেই ক্ষ্যাপা সারের গুতয় গুরুতর আহত হয়ে একেবারে বিছানায় শয্যাসায়ী অবস্থা ৯০ বছরের এক বৃদ্ধার। জানা গেছে ওই বৃদ্ধার নাম কাঞ্জনি বিশ্বাস, তার বাড়ি শান্তিপুর গবারচর এলাকায়।
জানা গেছে ওই বৃদ্ধা এই দিন বাড়ির লাগোয়া প্রাচীরে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিলেন ঠিক সেই সময় আচমকাই ক্ষ্যাপা সারটি এসে তাকে গুতো দেয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক অপারেশন করার সিদ্ধান্তের কথাও জানিয়েছে। এলাকাবাসীর দাবি এই প্রথম নয় এর আগেও সারের গুতয় বহু মানুষ আহত হয়েছেন তাদের দাবি প্রশাসন থেকে এর উপযুক্ত কোন ব্যবস্থা নেওয়া হোক নয়তো শারের তাণ্ডবে তারা বাড়ি থেকে বেরোতেও আতঙ্কিত বোধ করছে।

