নদীয়ার শান্তিপুরে এক যুবকের থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র তাজা বোমা এক রাউন্ড কার্তুজ। গোপন সূত্রে খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ তদন্তে নেমে ডিঙ্গিপোতা এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে তাজা বোমা কার্তুজ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে এক যুবককে। ও যুবকের নাম মুসালিম শেখ বাড়ি পাঁচপাতা এলাকায়।
ধৃতকে আজ আদালতে পেশ করা হয় তাজা বোমা আগ্নেয়াস্ত্র কার্তুজ ওই যুবকের কাছে কোথা থেকে তার সাথে আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত করছে শান্তিপুর থানার পুলিশ। উল্লেখ্য শান্তিপুর থানার পুলিশের কাছে বেশ কিছুদিন যাবত গোপন সূত্র মারফত খবর আসছিল যে এলাকায় এক যুবক আগ্নেয়াস্ত্র তাজা বোমা রাখছে তার কাছে। আর সেই সূত্র মারফত তদন্ত অভিযানে নামে পুলিশ।এর পর ওই যুবককে গ্রেফতার করে

