নদীয়ার রানাঘাটে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের

নদীয়ার রানাঘাটে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের
নদীয়ার রানাঘাটে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করল স্থানীয় বাসিন্দারা। সারভেস রোড তৈরির দাবিতে নদীয়ার রানাঘাট হবিবপুর কলাবাগান এলাকার বাসিন্দারা এদিন বিক্ষোভ প্রদর্শন করে। মূলত সারভেস রোড না থাকার কারনে ওই এলাকায় বেড়ে যাচ্ছে দুর্ঘটনা নিত্য চলাচল করতেও সমস্যা হচ্ছে সাধারণ মানুষের। আর যে কারণেই এদিন তারা বিক্ষোভ প্রদর্শন করে। বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে রাখার ফলে সৃষ্টি হয় যানজট।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানাঘাট থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।