নদীয়ার রানাঘাটে সরস্বতী পুজোর সকালে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক দম্পতি

মৌমিতা দেবনাথ,

নদীয়ার রানাঘাটে সরস্বতী পুজোর সকালে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক দম্পতি
সরস্বতী পুজোর ভোরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক দম্পতি। ঘটনাটি ঘটেছে নদীয়ার রানাঘাটের কীর্তি নগরে। পুলিশ জানিয়েছে মৃত ওই দম্পতির নাম বিশ্বজিৎ দাস এবং পল্লবী দাস, বিশ্বজিৎ দাস পেশায় একজন টোটো চালক এবং কীর্তি নগরের একটি বাড়িতেই তারা ভাড়া থাকত। পরিবারের তরফে জানা গেছে এদিন প্রথমে পল্লবী দাস আত্মহত্যা করে আর তারপরেই বারান্দায় তার স্বামী বিশ্বজিৎ দাস গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরিবার তরফে আরও জানা গেছে যে তাদের মধ্যে কোনরকম ঝামেলা অশান্তি ছিল না কিন্তু হঠাৎ কেন তারা এমন চরম সিদ্ধান্ত নিল তা বুঝে উঠতে পারছেন না কেউ। মৃতদেহ দুটি রানাঘাট থানার পুলিশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। স্বামী স্ত্রীর এমন আকস্মিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।