নদীয়ার রানাঘাটে বিবেক উৎসবের নাচের অডিশন আয়োজিত হল নজরুল মঞ্চে

নিজস্ব প্রতিদেবন,মৌমিতা দেবনাথ,
নদীয়ার রানাঘাটে বিবেক উৎসবের নাচের অডিশন আয়োজিত হল নজরুল মঞ্চে
নজরুল মঞ্চে আয়োজিত হল রানাঘাটের বিবেক উৎসবের নাচের অডিশন। যার পরিচালনায় ছিল স্বামী বিবেকানন্দ জন্মোৎসব কমিটি। ২০২৩ সালের ৬ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে এই বিবেক উৎসব। যেখানে অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন বয়সের বাচ্চারা। তাদের সুন্দর নৃত্য উপস্থাপনার মাধ্যমে এই অডিশন কে আরো জমজমাট করে তুলেছিল। এই অডিশন থেকেই বিচারকরা শিল্পীদের বেছে নিলেন। তারাই আগামী বিবেক উৎসবে নৃত্য অনুষ্ঠান প্রদর্শন করবেন। সবমিলিয়ে জমজমাট ছিল এই দিনের বিবেক উৎসবের নৃত্য অডিশন।