নদীয়ার রানাঘাটে বিজেপি কর্মী সমর্থকদের ওপর আচমকা হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মৌমিতা দেবনাথ
নদীয়ার রানাঘাটে বিজেপি কর্মী সমর্থকদের ওপর আচমকা হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
আর মাত্র কয়েক ঘন্টা বাদেই রাজ্যে পঞ্চায়েত ভোট। আর পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত নদিয়ার রানাঘাট। বুধবার নির্বাচনী প্রচারে বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়ার রানাঘাটের হবিবপুর বিনপাড়ায়। বিজেপির গ্রাম পঞ্চায়েতের প্রার্থী আক্রান্ত হওয়ায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। পাশাপাশি বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক কে মারধর করে বলে অভিযোগ। ঘটনার পর থেকেই বেশ আতঙ্কিত হয়ে আছে বিজেপি কর্মীরা। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দেওয়া হয়েছে এবং দাবি করা হয়েছে যে তৃণমূলের বিরুদ্ধে সকলে জোট হয়ে এমন বদনাম রটাচ্ছে।