নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
নদীয়ার রানাঘাটে তৃণমূল মন্ত্রী অখিল গিরির কুশপুত্তলিকা দাহ করলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার,বিগত কয়েকদিন যাবত তৃণমূল মন্ত্রী অখিল গিরির অত্যন্ত ভিন্ন এবং আপত্তিজনক মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। ভারতের সম্মানীয় রাষ্ট্রপতি মহোদয়া শ্রীমতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে মন্ত্রী অখেল গিরি অত্যন্ত ভিন্ন এবং আপত্তিজনক মন্তব্য করেছেন। এরপর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ করা হয়েছে। এদিন নদীয়া রানাঘাটের চৌরঙ্গী মোড়ে রানাঘাটের মাননীয় সাংসদ ও রাজ্য বিজেপির অন্যতম সহ-সভাপতি শ্রী জগন্নাথ সরকার অখিল গিরির কুশ পূত্তলিকা দাহ করলেন। অখিল গিরি এই মন্তব্যের প্রতিবাদে এদিন রানাঘাটের প্রাণকেন্দ্র চৌরঙ্গী মোড়ে প্রতিবাদী পথসভা এবং কুশ পুত্তলিকা দাহ কার্যকর্ম অনুষ্ঠিত হলো। যেখানে উপস্থিত ছিলেন রানাঘাটের মাননীয় সাংসদ এবং রাজ্য বিজেপির অন্যতম সহ-সভাপতি শ্রী জগন্নাথ সরকার মহোদয়, মাননীয় জেলা সভাপতি তথাবিধায়ক শ্রী পার্থ সারথি চ্যাটার্জী মহোদয় সহ অন্যান্য জেলা ও মন্ডল কার্যকর্তা বৃন্দ। এছাড়াও এই কার্যকর্মে শ্রী জগন্নাথ সরকার জানালেন একজন রাজ্যের মন্ত্রী দেশের রাষ্ট্রপতি সম্পর্কে এরকম কুরুচি কার মন্তব্য কখনোই করতে পারেন না।

