মৌমিতা দেবনাথ,
নদীয়ার রানাঘাটে একটি মন্দিরসহ ৩ টি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য
রানাঘাটের ব্যস্ততম রাস্তা জিএনপিসি রোডে পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। প্রকশ্য দিবালোকে একটি সোনার দোকান থেকেও ছিনতাইয়ের চেষ্টা করে দুষ্কৃতীরা।ঘটনাটি ঘটে শনিবার ভোররাতে। তিনটি দোকানে এডবেস্টার ভেঙে ইট সরিয়ে চুরির ঘটনা ঘটে। এভাবে পরপর চুরির ঘটনায় আতঙ্কে ব্যবসায়ীরা। একটি ব্যান্ড পার্টির দোকান একটি সেলুন এবং একটি লটারির দোকানে দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে। ব্যান্ড পার্টি এবং সেলুনের দোকান থেকে কিছু নগদ টাকা চুরি করতে পারলেও লটারির দোকান থেকে কিছুই চুরি করতে পারিনি ওই দুষ্কৃতীরা। তিনটি দোকান ছাড়াও তালপুকুর পাড়ার একটি লোকনাথ মন্দিরে চুরির ঘটনা ঘটে যেখান থেকে চুরি হয়েছে ঠাকুরের সোনা এবং রুপোর গয়না। নিত্যদিন এভাবে চুরির ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকার ব্যবসায়ীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রানাঘাটে।

