নদীয়ার রানাঘাট পুরসভার সামনে একটি জামাকাপড়ের দোকানে ভয়াবহ আগুন!

মলয় দে নদীয়া :-
রানাঘাট পুরসভার সামনে মধুমিতা নামে একটি জামাকাপড়ের দোকানে আজ দুপুরে হঠাৎই লাগে বিধ্বংসী আগুন। আগুন নেভানোর কাজে প্রাথমিকভাবে ওই এলাকার ব্যবসায়ীরা হাত লাগালেও ,পরবর্তীতে খবর পেয়ে চলে আসে দমকল বিভাগের কর্মীরা। দীর্ঘ দু’ঘণ্টার প্রচেষ্টায়, আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। পার্শবর্তী দোকানগুলিতে আগুনের তাপ লেগে কিছু ক্ষয়ক্ষতি হলেও, তা ভয়ানক আকার নিতে পারেনি দমকল কর্মীদের তৎপরতায়।
তারা প্রাথমিকভাবে অনুমান করছেন, আগুন লাগার কারন শর্ট সার্কিট হতে পারে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ এখনো পাওয়া না গেলে, মালিকের অনুমান লক্ষাধিক টাকার বিক্রয় সামগ্রী পুড়ে গেছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে রানাঘাট পৌরসভা অঞ্চলে।